Affiliate Terms & Conditions

এফিলিয়েট টার্মস ও কন্ডিশন

Elite Mart অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেওয়ার আগে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন।

Elite Mart অ্যাফিলিয়েট প্রোগ্রাম

Elite Mart অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে স্বাগতম। এই টার্মস ও কন্ডিশন Elite Mart এবং অ্যাফিলিয়েট পার্টনারদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। প্রোগ্রামে যোগদানের মাধ্যমে আপনি এই শর্তাবলী মেনে নিতে সম্মত হচ্ছেন।

১

অ্যাফিলিয়েট হওয়ার যোগ্যতা

  • আপনার বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে
  • বৈধ জাতীয় পরিচয়পত্র বা অন্য কোনো সরকারি ডকুমেন্ট থাকতে হবে
  • সক্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ওয়েবসাইট থাকতে হবে
  • বাংলাদেশের নাগরিক বা বৈধ বাসিন্দা হতে হবে
২

কমিশন স্ট্রাকচার

  • Star Affiliate: প্রতিটি সফল সেলে ১০% কমিশন
  • Elite Affiliate: প্রতিটি সফল সেলে ১৫% কমিশন
  • ক্যাম্পেইন বা ফ্ল্যাশ সেল পণ্যে কমিশন প্রযোজ্য নয়
  • নিজের অর্ডারেও কমিশন প্রযোজ্য
  • কমিশন অর্ডার ডেলিভারির পর হিসাব করা হবে
  • কমিশন ডিসকাউন্ট প্রাইসের উপর হিসাব করা হবে
  • এডমিন কমিশনের চেয়ে অ্যাফিলিয়েট কমিশন বেশি হলে সেক্ষেত্রে অ্যাফিলিয়েট কমিশন সাইটের কমিশনের অর্ধেক হবে
  • ওয়ালেট দিয়ে পেমেন্টে অ্যাফিলিয়েট কমিশন প্রযোজ্য হবে না
৩

পেমেন্ট নীতি

  • অর্ডার ডেলিভারির পর হোল্ড পিরিয়ড (রিটার্ন উইন্ডো) শেষ হলে কমিশন স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাফিলিয়েট ওয়ালেটে জমা হবে — আলাদা করে ক্লেইম করতে হবে না
  • যেকোনো সময় উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন
  • মিনিমাম উইথড্র ৫০০ টাকা
  • পেমেন্ট ব্যাংক, বিকাশ বা নগদের মাধ্যমে করা হবে
  • পেমেন্ট প্রসেসিং সময় ১-৩ কার্যদিবস
  • অ্যাফিলিয়েট আয় দিয়ে প্রোডাক্ট কেনা যাবে
  • রিফান্ড হলে কমিশন কেটে নেওয়া হবে
৪

প্যাকেজ মেয়াদ ও নীতিমালা

  • প্রতিটি অ্যাফিলিয়েট প্যাকেজের মেয়াদ ১ বছর
  • মেয়াদ শেষে রিনিউ করতে হবে
  • Elite Mart যেকোনো সময় অ্যাফিলিয়েট কমিশন রেট পরিবর্তন করার অধিকার রাখে
  • কমিশন রেট পরিবর্তন হলে ১৫ দিন আগে নোটিফিকেশন পাঠানো হবে
  • প্যাকেজ আপগ্রেড করতে চাইলে পার্থক্য ফি প্রদান করতে হবে
  • প্যাকেজ ডাউনগ্রেড করা যাবে না এবং ফি ফেরত দেওয়া হবে না
  • মেয়াদ শেষ হওয়ার পর প্যাকেজ রিনিউ না করলে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে
  • নিষ্ক্রিয় অ্যাকাউন্টের পেন্ডিং কমিশন ৯০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে
৫

প্রমোশন গাইডলাইন

  • শুধুমাত্র আপনার ইউনিক অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করুন
  • মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না
  • অশ্লীল বা অনৈতিক কনটেন্টে প্রমোট করা যাবে না
  • স্প্যামিং বা জোরপূর্বক মার্কেটিং করা যাবে না
  • Elite Mart এর ব্র্যান্ড ইমেজ রক্ষা করতে হবে
৬

নিষিদ্ধ কার্যক্রম

  • ফেক অর্ডার বা জালিয়াতি করা
  • একাধিক অ্যাকাউন্ট তৈরি করা
  • অন্যের অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করা
  • Elite Mart এর ডোমেইন নামে বিড করা
৭

অ্যাকাউন্ট সাসপেনশন ও টার্মিনেশন

Elite Mart যেকোনো সময় বিনা নোটিশে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড বা টার্মিনেট করার অধিকার রাখে যদি:

  • টার্মস ও কন্ডিশন লঙ্ঘন করা হয়
  • জালিয়াতি বা প্রতারণামূলক কার্যকলাপ পাওয়া যায়
  • অনৈতিক বা অবৈধ প্রমোশন করা হয়
  • দীর্ঘদিন কোনো কার্যক্রম না থাকে

অ্যাকাউন্ট টার্মিনেট হলে পেন্ডিং কমিশন বাতিল হবে।

৮

ডেটা সুরক্ষা ও গোপনীয়তা

  • আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে
  • কাস্টমারের তথ্য শেয়ার বা প্রকাশ করা যাবে না
  • Elite Mart এর কনফিডেনশিয়াল তথ্য গোপন রাখতে হবে
  • ডেটা শুধুমাত্র অ্যাফিলিয়েট কার্যক্রমে ব্যবহার করা যাবে
৯

সাপোর্ট ও যোগাযোগ

অ্যাফিলিয়েট সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা সমস্যার জন্য যোগাযোগ করুন:

১০

টার্মস পরিবর্তন

Elite Mart যেকোনো সময় এই টার্মস ও কন্ডিশন আপডেট বা পরিবর্তন করার অধিকার রাখে। পরিবর্তন হলে অ্যাফিলিয়েট পার্টনারদের ইমেইলে জানানো হবে। পরিবর্তনের পরেও প্রোগ্রাম চালিয়ে গেলে নতুন শর্তাবলী মেনে নেওয়া বুঝাবে।

গুরুত্বপূর্ণ নোট

এই টার্মস ও কন্ডিশন সম্পূর্ণভাবে পড়ে বুঝে তারপর অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগদান করুন। যোগদানের মাধ্যমে আপনি সকল শর্ত মেনে নিতে সম্মত হচ্ছেন।